যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• অশ্রুভরা চোখে চিরবিদায়: দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী সমর দাসের স্ত্রী সুমনা দাসের শেষকৃত্য সম্পন্ন • সারিয়াকান্দি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা • সারা দেশের ন্যায় পঞ্চগড়েও পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন • ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নগর সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি আঃ রশিদ, সম্পাদক মঈনুল • নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক • ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
লিঙ্ক কপি হয়েছে!

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের ৫ দফা দাবি পূরণ

শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত লরি চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোঃ রিয়াজ উদ্দিন (৩২) নামের ওই চালককে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।

মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এতে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।

শিক্ষার্থীদের সেই দাবির পরিপ্রেক্ষিতে চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অভিযুক্ত চালক গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।