যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ৩ নভেম্বর “জেল হত্যা দিবস” উপলক্ষে মোস্তফা ছৈয়াল কালুর শ্রদ্ধা নিবেদন • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা, স্বপ্ন থেকে বাস্তবতার গল্প • গলাচিপা সরকারি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ পেয়েছে শাহরান • পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা • সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতি সভা • স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মেনন • পাইকগাছায় দীর্ঘ বছরের জমি ও রাস্তা নিয়ে বিরোধের সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর • ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

পাইকগাছায় দীর্ঘ বছরের জমি ও রাস্তা নিয়ে বিরোধের সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর

ফসিয়ার রহমান :: প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

ফসিয়ার রহমান : খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির ৬নং ওয়ার্ডের হিতামপুর গ্রামের মিনারুল ইসলাম, সাহিন মোড়ল, সবুর গাজী, কুদ্দুস আলীসহ ৬/৭ শরিকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, কাজী সোহাগ, গাজী কামাল হোসেন, কাজী সিফাত উল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বহুদিনের এই বিরোধের কারণে এলাকায় চলাচল ও কৃষিকাজে বিঘ্ন হচ্ছিল। ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে সমাধানে একমত হন।

এবং ভবিষ্যতে কোনো বিরোধ না করার অঙ্গীকার করেন। এলাকাবাসী দীপঙ্কর অধিকারীর এই উদ্যোগকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।