ফসিয়ার রহমান : খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির ৬নং ওয়ার্ডের হিতামপুর গ্রামের মিনারুল ইসলাম, সাহিন মোড়ল, সবুর গাজী, কুদ্দুস আলীসহ ৬/৭ শরিকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
বুধবার দিনব্যাপী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।
এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, কাজী সোহাগ, গাজী কামাল হোসেন, কাজী সিফাত উল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বহুদিনের এই বিরোধের কারণে এলাকায় চলাচল ও কৃষিকাজে বিঘ্ন হচ্ছিল। ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে সমাধানে একমত হন।
এবং ভবিষ্যতে কোনো বিরোধ না করার অঙ্গীকার করেন। এলাকাবাসী দীপঙ্কর অধিকারীর এই উদ্যোগকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।