যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• পীরগাছায় কিশোরের বাড়িতে নারীর বিয়ের দাবি, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ • লালবাগে আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত • নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মোশারফ • শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন • বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ নৌসদস্যকে শান্তিকালীন পদক প্রদান • মদনে টোলের টাকা আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক ১ • দেশসেরা মহানগর প্রতিনিধি সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন • হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় কাতার প্রবাসী গুলিবিদ্ধ, কুপিয়ে জখম আরও ১
লিঙ্ক কপি হয়েছে!

পীরগাছায় কিশোরের বাড়িতে নারীর বিয়ের দাবি, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুরী ইউনিয়নে এক কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, ওই নারী বিবাহিত ও একাধিক সন্তানের জননী হয়েও অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে ফাঁসিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে এমন অবস্থান নিয়েছেন।

​স্থানীয় সূত্র ও এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, কৈকুরী হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাইনুলের ১৭ বছর বয়সী ছেলে রিমন জীবিকার তাগিদে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন নওপুকুর এলাকার আব্দুর রউফের মেয়ে রুমি আক্তার (৪৫)। কর্মস্থলের সূত্রে দুজনের মধ্যে পরিচয় গড়ে ওঠে।

​এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, এর আগেও ঢাকায় রিমনকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন রুমি আক্তার। কোনো ধরনের বিয়ে বা শারীরিক সম্পর্ক ছাড়াই তিনি অর্থ দাবি করেছিলেন বলে স্থানীয়দের দাবি। সে সময় বিষয়টি ঢাকার স্থানীয়দের জানালে তারা উভয় পক্ষের মধ্যে মিমাংসা করে দেন এবং ওই নারীকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মৌখিক সতর্কতা দেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

​স্থানীয়দের ভাষ্য, সর্বশেষ গত ২২ নভেম্বর রুমি আক্তার পীরগাছার কৈকুরীতে ওই কিশোরের গ্রামের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী কারণ জানতে চাইলে তিনি কিশোরকে বিয়ের দাবি তোলেন।

তবে এলাকাবাসীর দাবি, ঘটনার সময় ওই কিশোর বাড়িতে ছিল না; সে ঢাকায় অবস্থান করছিল।

​এলাকাবাসীর একাংশ আরও দাবি করেছে, রুমি আক্তারের স্বামী ও সংসার রয়েছে এবং তার প্রথম সন্তানের বয়স প্রায় ১৮ বছর।

তাদের মতে, বর্তমান স্বামী ও বড় সন্তান থাকার পরও এক কিশোরকে বিয়ের দাবি করা এবং থানায় না গিয়ে সরাসরি বাড়িতে অবস্থান নেওয়া অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল হতে পারে।

স্থানীয়দের কেউ কেউ বলেছেন, অভিযোগের ভিত্তি থাকলে আইনি পথ বা মেডিকেল প্রমাণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা যেত।

​অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত নারী রুমি আক্তার দাবি করেন দীর্ঘদিন ওই কিশোরের সঙ্গে তার সম্পর্ক। এখন ওই কিশোর বিয়ে করলে সে তার পূর্বের স্বামীকে ছেড়ে দিবে। তাই সে বিয়ের দাবি জানিয়েছে। তবে ওই নারীর স্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলা যায়নি। তাই আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

​এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনা শুনেছি। কোন পক্ষের অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।