রাজশাহীতে মা আরিফুল কুরআন একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহীর তেরখাদিয়া সিটি কনভেনশন সেন্টারে মা আরিফুল কুরআন একাডেমি, রাজশাহীর উদ্যোগে সভা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আলোচক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাউছার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবনেতা সারোয়ার পারভেজ রকি, যুগ্ন আহবায়ক রাজশাহী মহানগর যুবদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
