পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে সিএসও সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত

ফসিয়ার রহমান, পাইকগাছা : খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদে ওকালতি এবং উন্নততর স্থানীয় সহায়ক পরিবেশের জন্য নেটওয়ার্কগুলোকে শক্তিশালীকরণ লক্ষে ইউনিয়ন পর্যায়ে সিএসও সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন সিএসও’র আয়োজনে ও এনাবেল প্রকল্প,হেলভেটাস বাংলাদেশের অর্থায়নের গদাইপুর ইউনিয়ন সিএসও’র সভাপতি মাষ্টার মইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বয়কারী, এনাবেল প্রজেক্ট (বাংলাদেশ, লাওস ও মিয়ানমার যিনি কসোভো এর নাগরিক এরতান মনুগলু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেড অফ প্রোগ্রাম ভিআইসি ও এনাবেল প্রোজেক্ট ম্যানেজার শাহরিয়ার মান্নান।
সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন সিএসও’র সাধারণ সম্পাদক ফাতেমা বেগম সাবেক ইউপি সদস্য কাজী আবুল বাশার, নার্সারি সমিতির সভাপতি আসাদুল ইসলাম, আরশাদ আলী, শরিফুল ইসলাম, মিতা দাশ, ছন্দা সুলতানাসহ অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন ইয়ং প্রফেশনাল শাহারিয়া সেলিম ঐশী,হীরা বৈদ্য,জান্নাতুল সিনথিয়াসহ ইউনিয়ন সিএসও’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
