যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সাময়িক বরখাস্তের ৯ দিনের মাথায় আইনি লড়াইয়ে পদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু • সারিয়াকান্দি উপজেলা যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রুবেলকে চান নেতাকর্মীরা • কাজলা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা শফিকুল ইসলাম বেলাল • গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ • বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন • গলাচিপায় শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ • গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি • জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল পাইকগাছা উপজেলা নার্সারি সমিতি
লিঙ্ক কপি হয়েছে!

মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন লুৎফুজ্জামান বাবর

রাসেল আহমেদ
রাসেল আহমেদ জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

১১ নভেম্বর (বুধবার) তাঁর মেরুদণ্ডে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের আগে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক ও তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের সময় থেকে তিনি শ্বাসকষ্ট, মেরুদণ্ডের তীব্র ব্যথা ও কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। কারামুক্তির পর দেশে তাঁর চিকিৎসা চলছিল। তবে মেরুদণ্ডের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১১ নভেম্বর তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। এ অস্ত্রোপচারকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

তিনি যেন মহান আল্লাহর অশেষ রহমতে অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন—এ প্রত্যাশায় তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।