যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কুশিয়ারার ভাঙনে বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র! • সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের
লিঙ্ক কপি হয়েছে!

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সক্রিয় সদস্যকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়।

পুলিশের দাবি, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন, এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান নিরব (২৫), পিতা মোজাহার আলী, সাং হরিদাগাছি; মো. মশিউর রহমান তুহিন (২৪), পিতা মো. ইমরুল হোসেন এবং মো. সুমন আলী (২১), পিতা দুলাল হোসেন। শেষোক্ত দুজনের বাড়ি তিলাহারী গ্রামে। তাদের সবার বাড়ি মোহনপুর থানাধীন এলাকায়।

এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মোহনপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।