যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক • জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সুজনের স্বপ্ন পূরণে দুর্গাপুরের ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবগঞ্জে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ : প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবগঞ্জে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিকালে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এসে শেষ হয়।

পরে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম এর সভাপতিত্বে এক সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম।

প্রধান বক্ততা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল ওহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আব্দুল হান্নান, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা, পৌর যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাহাদি হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্ততারা বলেন নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।