যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কদমতলীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ১

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোল চত্ত্বর সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সাইট সংঘর্ষে ট্রাকের দুই পাশে থাকা একটি মিশুক ও অটো রিক্সার দুই চালক নিহত হয়েছে।

নিহতরা হলেন, জাকির হোসেন (৫৫) অটো রিক্সা চালক ও জাহাঙ্গীর পোদ্দার (৫০) মিশুক চালক। এ দূর্ঘটনায় সুভাষ চন্দ্র নামে একজন সি এনজি ড্রাইভার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পরবর্তীতে তাদের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক দুজন কে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের ছেলে মোঃ মাহিন হোসেন জানান, আমার বাবা পেশায় একজন অটো রিক্সা চালক। গতরাতে পোস্তগোলা গোল চত্ত্বর সিএনজি স্টেশনের সামনে দুইটি ট্রাক রেস করে দ্রুতগতিতে যাওয়ার সময় দুইট্রাকের দুই পাশে থাকা অটো রিক্সা ও মিশুককে সজরে ধাক্কা দেয়। এতে মিশুকে থাকা ও অটো রিক্সা থাকা দুইজন পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়ে পরে। পরে পথচারীরা তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানান তারা আর বেঁচে নেই।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমেরী থানার রসুলপুর গ্রামে। আমার দাদার নাম মিন্নাত আলী। বর্তমানে কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতাম। আমরা পাঁচ ভাই বোন।

অপরদিকে, নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, আমার স্বামী একজন মিশুক চালক। আজ ভোরের দিকে মেডিকেলে এসে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। জানতে পারি ট্রাকের ধাক্কায় আমার স্বামী মারা গেছেন। আমার স্বামীর গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলা এলাকায়। আমার শশুড়ের নাম শাহ আলম পোদ্দার। বর্তমানে আমরা কদমতলী এলাকায় থাকি।

এদিকে এই দুর্ঘটনায় আহত সিএনজির ড্রাইভারের নাম সুভাষ চন্দ্র (৩৬)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি পোস্তগোলা গোল চত্ত্বর সিএনজি স্টেশনে সামনে দুই ট্রাকের মুখোমুখি সাইট সংঘর্ষে ট্রাকের দুই পাশে থাকা একটি মিশুক ও অটো রিক্সার দুই চালক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরো একজন আহত রয়েছে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।