যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার • আগে পুনর্বাসন পরে উন্নয়ন-ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ • শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন : লায়ন গনি মিয়া বাবুল • কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত • নন্দীগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশারফ • রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৫ জেলে উদ্ধার • চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা : ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা : ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) রাজধানী ঢাকার কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা মামলা নম্বর-০৩, তারিখ ১২ অক্টোবর ২০২৬-এর এজাহারনামীয় প্রধান আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ও ৮(৩) ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি অধিনায়কের পক্ষে এ তথ্য জানান।