যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ • নিয়ামতপুরে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম • ‘৬ লাখ খেয়েছে ৪ জনে, আমার ভাগে ১ লাখ’ প্রধান শিক্ষকের অডিও ভাইরাল • মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার • আগে পুনর্বাসন পরে উন্নয়ন-ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ • শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন : লায়ন গনি মিয়া বাবুল • কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত • নন্দীগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশারফ
লিঙ্ক কপি হয়েছে!

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী-পুরুষ-শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ (৩ নভেম্বর) মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালের বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জনকে হুইল চেয়ার ও ১৫ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্লান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড’র পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র ও এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মিস মীনা ভার্মা।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩০টি হুইল চেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া পুরো বছর জুড়েই এ এলাকার মানুষের কল্যাণে নানাবিধ সহায়তা প্রদাণ করা হয়ে থাকে। এ সহায়তা প্রদাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।