যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ • নিয়ামতপুরে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম • ‘৬ লাখ খেয়েছে ৪ জনে, আমার ভাগে ১ লাখ’ প্রধান শিক্ষকের অডিও ভাইরাল • মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার • আগে পুনর্বাসন পরে উন্নয়ন-ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ • শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন : লায়ন গনি মিয়া বাবুল • কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত • নন্দীগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশারফ
লিঙ্ক কপি হয়েছে!

নন্দীগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশারফ

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ বগুড়ার অর্থায়নে ও বাস্তবায়নে নির্মিতব্য আধুনিক এ ডাকবাংলো ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা। নতুন এ ডাকবাংলো ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন কাজে নন্দীগ্রামে আগত অতিথিদের আবাসন সুযোগ-সুবিধা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।