যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার • আগে পুনর্বাসন পরে উন্নয়ন-ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ • শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন : লায়ন গনি মিয়া বাবুল • কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত • নন্দীগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশারফ • রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৫ জেলে উদ্ধার • চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা : ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

শিবগঞ্জে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এনামুল হক।

তিনি জানান, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর মৌজায় ২ একর ৩৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমির বৈধ মালিক তার পরিবার। ২০১৪ সাল থেকে জমিটি বড়গাছী এলাকার সাখাওয়াত হোসেনের কাছে বর্গা দেওয়া হয়।

অভিযোগে তিনি বলেন, গত চার বছর ধরে সাখাওয়াত হোসেন জমির কোনো ফসল বুঝিয়ে দিচ্ছেন না। বরং জাল দলিল তৈরি করে জমিটি অবৈধভাবে ভোগদখল করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানানো হয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাখাওয়াত হোসেন বলেন, জমিটি কেনার জন্য তিনি টাকা দিয়েছেন, কিন্তু রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে এনামুল হকের ভাই মনিরুল ইসলাম, চাচা আবদুল জাব্বার, নাতি সিফাত আলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।