যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতা করে দেয়ার নামে অভিনব প্রতারনা, আটক ১

জুলহাজুল কবীর
জুলহাজুল কবীর উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী সাজিয়ে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ নাগরিক কার্ড ও ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অনির্ধারিত পরিমান অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সৈয়দা তামিমা খাতুন নামে আটক নারীসহ আরও অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে  মামলা দায়েরের পর উপজেলার তর্পণঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে উপজেলা সদরের তর্পনঘাট গ্রামের আফজাল হোসেনের মেয়ে।