যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন উপাধ্যক্ষ মুনজুর মোরশেদ

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মুনজুর মোরশেদ।এর আগেও তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর)কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদ স্বাক্ষরিত লিখিত এক কলেজ প্যাডের তথ্যে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ সারিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবসরে যাওয়ার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক গভর্নিংবডির সদস্যগণ, সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে অত্র কলেজের উপাধ্যক্ষ মো: মুনজুর মোরশেদ কলেজের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য অধ্যক্ষের চলতি দায়িত্ব গ্রহণ করেন।

রোববার (২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।