যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ • মান্দায় মারপিট করে ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, সহায়তা না পাওয়ার অভিযোগ ৯৯৯-এ • শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে • ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ • মুরাদপুরে জনসেবায় পরিচিত মুখ সবুজ মিয়া, এবার মেম্বার পদে লড়ার আলোচনা • মদনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার • নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪ • ​১৪ শিক্ষক, পরীক্ষার্থী ১, পাস শূন্য—আলোচনায় গোপালগঞ্জের দুর্বাশুর কলেজ
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

২ নভেম্বর, সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে “ঢাকা বাঁচাও সাংগঠনিক বিষয়ে সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোহানী শিফা, তানভীর আজাদ, মোঃ আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ ঢাকা বাঁচাও—এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় ফরম বিক্রির নামে চাঁদাবাজি, ঢাকা বাঁচাও সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সাথে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাস কে ঢাকা বাঁচাও থেকে বহিস্কার করা হয় এবং মোঃ তানভীর আজাদকে আহ্বায়ক, মোঃ আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মোঃ আলামিনকে যুগ্ম আহ্বায়ক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।