২ নভেম্বর, সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে “ঢাকা বাঁচাও সাংগঠনিক বিষয়ে সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোহানী শিফা, তানভীর আজাদ, মোঃ আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ ঢাকা বাঁচাও—এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় ফরম বিক্রির নামে চাঁদাবাজি, ঢাকা বাঁচাও সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সাথে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাস কে ঢাকা বাঁচাও থেকে বহিস্কার করা হয় এবং মোঃ তানভীর আজাদকে আহ্বায়ক, মোঃ আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মোঃ আলামিনকে যুগ্ম আহ্বায়ক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।