যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দাকোপে জাতীয় যুব দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

স্বপন কুমার রায়, খুলনা : প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় যুব দিবস ২০২৬ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা, যবুঋনের চেক বিতরণ, সংগঠনের সনদপত্র বিতরণ, গাছের চারা বিতরণ ও টেকাব প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তর এ দিবসটি পালনের আয়োজন করে।

০১ নভেম্বর রোজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও এনজিও কর্মি বিপাশা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাইমারি শিক্ষা কর্মকর্তা রেক্সোমা আক্তার, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোজাফ্ফার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, নিপা গাঙ্গুলি, পপি মন্ডল, মাহমুদুল হাসান প্রমুখ।

সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।