যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী মহানগর।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, দিবসটি যথাযথ মর্যাদায় পালন এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।