যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা : ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার • শিবগঞ্জে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন • শর্টসার্কিট থেকে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই তিন ভাইয়ের ৩ বসতঘর • চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ • আলিম পরীক্ষায় জেলার ১৬টি মাদ্রাসার শ্রেষ্ঠ ভাঙ্গার ইকামাতেদ্বীন কামিল মাদ্রাসা • চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ • মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত • নজরুল বর্ষ উপলক্ষ্যে এক্সিম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
লিঙ্ক কপি হয়েছে!

নড়াইলে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল : প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

মাদক ব্যবসায়ের সাথে জড়িত আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আশিক শেখ (৪০) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে ও অহিদুল ইসলাম শেখ (২৪) একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

রবিবার (২৫ অক্টোবর’) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামস্হ আশিক শেখের বাড়ির সামনে রাস্তার উপর হতে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি অফিসার ইনচার্জ মোঃ হোসেন আলী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য দুইশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।