যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• উলানিয়া বন্দরের বিশিষ্ট ব্যক্তি আশ্রাফ হাওলাদারের ইন্তেকাল • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে পূজামন্ডপে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দী বনিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং তার নিজস্ব তহবিল নগদ অর্থ সহায়তা দেন। এসময় তিনি সনাতন ধর্মের মানুষদের খোঁজখবর নেন।

সিরাজুল ইসলাম ফুল বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতিতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছে, আগামীতেও করবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন আকন্দ, পৌর শ্রম বিষয়ক সম্পাদক শেখ বুলবুল আহমেদ, বিএনপি নেতা সফিউজ্জাম বিটুল,পৌর তাতীদল সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক,উপজেলা জিসাসের সভাপতি পাইলট মিয়া সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।