শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা ও পূজামণ্ডপ পরিদর্শন

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পৌর বিএনপির কার্যালয়ে সারিয়াকান্দি পৌর বিএনপি, উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পান্জাব,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল, সেচ্ছাসেবকদল নেতা মাহমুদ ফায়াজী হান্নান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্দেশনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা এবং উৎসব চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক ও সচেতন থাকতে বলা হয়।
