রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বাবার ইন্তেকাল

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর বাবা আলহাজ্ব মো. মুসলিম উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ড পরিবার।
এক শোকবার্তায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়, রাজশাহী শিক্ষা বোর্ড পরিবার এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
