যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৯ মাদক ব্যবসায়ী আটক

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে ছাইহাটা গ্রামের বিটল প্রামানিকের ছেলে মাদকসেবনকারী সম্রাট ইসলাম (২২) কে মোবাইল কোর্টে দুই মাসের সাজা প্রদান করা হয়। (৯ সেপ্টেম্বর) রাতে সারিয়াকান্দি উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া এলাকার মৃত ইব্রান প্রাং এর ছেলে শফিকুল ইসলাম, রহমান শেখের ছেলে ময়না শেখ, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মাসুদ রানা (২৮), আসাদ ব্যাপারীর ছেলে আসাদ ব্যাপারী কে ২৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং সারিয়াকান্দি পৌর এলাকার নুরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী আল আমিনকে ২০পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। অপরদিকে, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের অভিযান পার্টি দক্ষিন ঘুঘুমারী এলাকার আমজাদ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী খোকন প্রামানিক (২৬), সোলারতাইড় পূর্বপাড়া এলাকার মিন্টু আকন্দের ছেলে সোহেল আকন্দ (২৬) ও খালেক সরদারের ছেলে আকাশ (২২) কে ২০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ৬৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এমন তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিস্তারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, সারিয়াকান্দি উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।