সারিয়াকান্দিতে ভেলাবাড়ি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র আহ্বায়ক কমিটি গঠন:আহ্বায়ক সুৃমন,সদস্য সচিব রোমান

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ই আগষ্ট) বিকেলে ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা কে এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মহাশিনূর রহমান, ভেলাবাড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন ভুলু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ সোহেল রানা।
এছাড়াও বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা তুহিন মিয়া,উপদেষ্টা আবদুল্লাহ আল নোমান,যুগ্ম আহ্বায়ক নাফিরুল ইসলাম,সদস্য সচিব মোঃ শামীম হক সাগর,কার্যকারী সদস্য মোঃ আমিনুল ইসলাম লাভলু,হাটশেরপুর ইউনিয়ন আহ্বায়ক কাবিল বেপারী, ফুলবাড়ি ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম ডাবলু।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভেলাবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাব্বি ফারুক সুমনকে আহ্বায়ক এবং মোঃ রোমান আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন তুহিন ইসলাম,আবু হাসনাত মিলু ও মোঃ রনি। এছাড়াও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুয়েল ইসলাম,যুগ্ন সদস্য সচিব মোঃ শুভ ইসলাম, কার্যকারী সদস্য রানা সুলতানা লিজা, মেহেদী হাসান, মোঃ শিমু।
