সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৮ ই আগষ্ট) বিকেলে ফুলবাড়ী ইয়ং স্টার ক্লাবের আয়োজনে গোহাটি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান বুলবুল, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি,উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ছামছুল, যুগ্ম আহবায়ক জাহিদুল,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফায়েত সাজ্জিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন আলফা ওয়ারিয়র্স এফসি বনাম ইনায়া ওয়ারিয়র্স এফসি।
