যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নরসিংদীর পলাশে গুলিবিদ্ধ ২, অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

নরসিংদীর পলাশ থানাধীন ডাংগা ইউনিয়নে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা।

আহতরা হলেন, ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৩৪) ও স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন (৩৫)। হামলায় মাসুমের পেটে ও জয়নালের পায়ে গুলি লাগে বলে জানা গেছে।

আহতকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত জানান, আহতদের মধ্যে একজন জয়নাল আবেদীন আমার নিজের ভাই। তিনি ডাংগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। দিবাগত রাত ২ টার দিকে ডাংগা ইউনিয়ন এলাকায় দেশীয় রামদা, দা ও চাপাতি নিয়ে একদল লোক অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন দুই নেতা। হামলার পেছনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসীম রানা এবং ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক রাজুর নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে‌।

তিনি আরো জানান, রাজুর ছোট ভাই সানির মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের দ্রুত দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থান অবনতি হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহত দুজনের গ্রামের বাড়ি রসিংদী জেলার পলাশ থানার হাসানহাটা গ্রামে।
ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের পিতার নাম মমিন হাজী। জয়নাল আবেদীনের পিতার নাম মৃত গিয়াসউদ্দীন।

এ বিষয়ে পলাশ থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে গুলিবিদ্ধ হয়ে দুজন আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে বর্তমানে এখানেই তারা চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কজনক।