যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে ইসলামি ব্যাংক এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সারিয়াকান্দি এজেন্ট শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) তরফদার মার্কেটের ২য় তলায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ইভিপি ও জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া শাখা ভিপি ও শাখা প্রধান মোহাঃ মোশাররফ হোসেন, বিশেষ বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখা সিনিয়র পিন্সিপাল অফিসার মিজানুর রহমান। ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট স্বত্বাধিকারী আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সারিয়াকান্দি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা সহকারী অধ্যাপক মাও: মোঃ রেজাউল করিম।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন ওবায়দুল আলম খোকন, সালমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহক,শুভাকাঙ্ক্ষীবৃন্দ। শেষে ইসলামি এজেন্ট ব্যাংক কিংয়ের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুনিয়র অফিসার মোঃ আব্দুল মতিন শেখ।