যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম জিন্নাহ সুস্থতা কামনায় সারিয়াকান্দিতে দোয়া মাহফিল

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম জিন্নাহ দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বাঙালি ব্রীজ সংলগ্নে স্থানীয় একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই তার দ্রুত সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য ও সারিয়াকান্দী উপজেলা কমিটি সদস্য সচিব জি এম বাবু মন্ডল, উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক লিটন আহমদসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও: আবুল কালাম।