সারিয়াকান্দিতে চান্দিনা নোয়ারপাড়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে মাটির রাস্তা সংস্কার

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে মসজিদ গামী মাটির রাস্তা সংস্কার করেন চান্দিনা নোয়ারপাড়া গ্রাম উন্নয়ন কমিটি।
সরেজমিনে দেখা যায়,ভারীর বৃষ্টির কারণে মাঠির রাস্তা জুড়ে পানি জমে হাঁটু সমান গর্ত তৈরি হয়। এতে করে চান্দিনা নোয়ারপাড়া বায়তুর নূর জামে মসজিদের রাস্তাগামী মাঠির রাস্তা দিয়ে মানুষের চলাচল ও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের খুবই কষ্ট কর হয়ে পড়ে।স্থানীয়দের চলাচল ও নামাজ পড়তে আসা মুসল্লীদের দুর্ভোগ কমাতে রাস্তায় মাটি ফেলে মেরামত করে দেন চান্দিনা নোয়ারপাড়া গ্রাম উন্নয়ন কমিটি। এই কাজে সহযোগিতা করেছেন গ্রামের লোকজনও।
মন্তেজার রহমান নামে স্থানীয় বাসিন্দা বলেন, আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর ছিল। চান্দিনা নোয়ারপাড়া গ্রাম উন্নয়ন কমিটি রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলেছে। এজন্য আমরা অনেক খুশি।
দায়িত্বে থাকা চান্দিনা নোয়ারপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, মাঠির রাস্তাটি নিচু হওয়ায় বৃষ্টির পানি হাটু পর্যন্ত জমে থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। এই রাস্তা দিয়ে প্রতিদিন ২০ টি পরিবারের লোকজন ও নামাজ পড়তে আসা মুসল্লিরা চলাচল করেন। বিশেষ করে নামাজ পড়তে আসা মুসল্লিদের সমস্যা হতো। অনেক সময় কাঁদাপানির জন্য নামাজ পড়তে আসতে চাইতো না। জনদুর্ভোগ নিরসনে চান্দিনা নোয়ারপাড়া গ্রাম উন্নয়ন কমিটি ও এলাকার লোকজন মিলে মাঠি ফেলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এ রাস্তাটিতে পানি জমবে না মুক্তভাবে চলাচল করতে পারবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আমার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
