সারিয়াকান্দিতে চর জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম,কাজলা ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক তানভীর আহসান (সাকি),উপজেলা যুবদল সদস্য রাশেদুল ইসলাম (রতন) প্রমুখ। এছাড়াও আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি উপস্থিত সকল শিক্ষার্থীর অভিভাবকদের একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন।
