যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বগুড়ায় বন্যার আগাম সতর্কতা বিষয়ে কর্মশালা

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৯:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক:বগুড়ায় বন্যার আগাম সতর্ক বার্তা পৌঁছানো এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) করতোয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি সহযোগিতায়, ইএসডিও বাস্তবায়নে এসআরএসপি এবং ফ্লাড এ্যানটিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলে বন্যার আগামবার্তা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ডিডিএমসি)-এর সভাপতি মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এছাড়াও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ডিডিএমসি)-এর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, ইএসডিও সারা বাংলাদেশে ভালো কাজ করে এ ধরনের কর্মশালা জেলার দুর্যোগ প্রস্তুতি ও জরুরি সাড়াদান ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়াও দাতা সংস্থা WFP পক্ষে রংপুর ফিল্ড অফিস প্রতিনিধি মো: সাদেক আলী বক্তব্য প্রদান করেন এবং ইএসডিও পক্ষে মো: আমীর হাসান সিনিয়র কো অর্ডিনেটর overall Progress উপস্থাপন করেন।