ঘুম নিয়ে হালিমা তুস সাদিয়ার আবেগঘন কবিতা

ঘুম সমাচার
হালিমা তুস সাদিয়া
আসলে ঘুম আমার ভালো লাগে না
মনটা চায় না ঘুমাতে
মনের সাথে যুদ্ধ করতে
আবার, হয় আমায় ঘুমাতে।
আমি,
খাইতে ভালো না লাগলে ঘুমাই
ঘুরতে ভালো না লাগলেও ঘুমাই
ঘুম যদি না আসে,
এই চিন্তায়,
আবারও ঘুমাই….
আর,
পরীক্ষা থাকলে ঘুমাই
পরীক্ষার ১ ঘণ্টা আগেও ঘুমাই
পরীক্ষা দিয়ে এসেও ঘুমাই
মাঝে মাঝে, ক্লাস-ল্যাব মিস দিয়ে
ঘুমাই……
আম্মুর বকা শুনে একটু ঘুমাই
মন খারাপে সবটুকু ঘুমাই
রাগ হলে তো কথাই নেই
ঘুমাই…
আমার ঘুমানোর সময়ই নেই——-
কথাটা হলো,
আমি, ঘুম না আসলেও ঘুমাই
তাও না আসলে—ঔষধ খেয়ে ঘুমাই
তবুও ঘুমাই
বিশ্বাস করেন,
আমার ঘুমানোর সময়ই নেই…..
