যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি উপজেলাসহ পৌর এলাকায় মাদকের দাপটে শঙ্কায় সচেতন মহল

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলাসহ পৌর এলাকায় চলছে মাদকের রমরমা ব্যবসা ও সেবন।বর্তমানে গ্রামগুলোতে ইয়াবা,ট্যাপেন্ডাল ট্যাবলেট,ফেনসিডিল কিংবা গাঁজা সেবনের জন্য খুব বেশি দূর খুঁজতে হয়না মাদকসেবিদের। কোথায় কি ধরনের মাদক পাওয়া যায় সবাই জানে। অনুসন্ধানে মিলেছে পৌর ৭ নং ওয়ার্ডের বেশ কয়েকটি মাদকের বিক্রেতার নাম। এছাড়াও উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রামে গ্রামে চলে মাদক বিক্রি। চরাঞ্চলে আরও বেশি। একই পরিবারের মধ্যে স্বামী-স্ত্রী মিলে চালাচ্ছেন রমরমা মাদক ব্যবসা। বাড়িতে বিক্রি করে স্ত্রী আর বাহিরে স্বামী এমন ভাবেই চলছে মাদক বিক্রি। মাঝেমধ্যে দুই একজন মাদকবিক্রি ও মাদকসেবিদের আটক হলেও দ্রুত সময়ের মধ্যে আদালত থেকে জামিন নিয়ে তারা বেড়িয়ে এসে আবার বিক্রি শুরু করে। এতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন কখন যেন তার আদরের সন্তান স্কুল-কলেজ বিমুখ হয়ে মাদকসেবী হয়ে যায়।

পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমাদের পৌর ৭ নং ওয়ার্ড এলাকায় দিন-রাত সমানতালে মাদক বিক্রি হচ্ছে। এতে এলাকার তরুণ কিশোর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল।
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, এই এলাকায় প্রকাশ্যেই ইয়াবা, ট্যাপেন্ডাল ট্যাবলেট, গাঁজা কেনাবেচা এবং সেবন করা হয়। তারমতে মাদকসেবীদের সংখ্যা দিন দিন বাড়ছে।
পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি বলেন, এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলতে থাকলে শিক্ষার্থী ও ভবিষ্যত প্রজন্ম ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। দ্রুত এই মাদকবিক্রি ও মাদকসেবীদের ও দমন করা না গেলে এলাকার সামাজিক পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। মাদক নির্মূলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।