নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নেত্রকোণা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
এছাড়াও জেলা ছাত্রদলের নেতাকর্মী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
