সারিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতি সভা

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ৩০ মে শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) মাগরিব নামাজের পর পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পান্জাবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান, মোজাফ্ফর রহমান, জহুরুল ইসলাম নেদো, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, পৌর শ্রমিকদল সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মৎস্যজীবি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটনসহ অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৩০ মে উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
