যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

আগামী যুবদলের নেতৃত্বে পটুয়াখালীতে তৃণমূলের আলোচনায় জসীম উদ্দীন

মেহেদী হাসান বাচ্চু
মেহেদী হাসান বাচ্চু জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০৩ পিএম

পটুয়াখালীতে আগামী জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে একাধিক ত্যাগীও পরীক্ষিত নেতার নাম তাদের মধ্যে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জসীম উদ্দীন। দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত এক নেতা। যিনি তৃণমূল নেতা কর্মীদের বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে।

দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় জসীম উদ্দীন নিজেকে একজন সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। রাজপথের আন্দোলনে থেকে শুরু করে দলীয় সংকট ময় প্রতিটি মুহূর্তে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি নেতাকর্মীদের কাছে হয়ে উঠেছেন সাহস শক্তি ও অনুপ্রেরণার প্রতীক।

স্থানীয় নেতাকর্মীদের মতে, পটুয়াখালী জেলা যুবদলকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে জসিম উদ্দিনের মত ত্যাগী ও সাহসী নেতৃত্ব এখন সময়ের দাবি মাত্র। তার সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক অভিজ্ঞতা এবং ত্যাগী মনোভাব সংগঠনের ভবিষ্যৎ পথকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীরা মনে করেন।

অতীতে তিনি রাজনৈতিক প্রতিকূলতার কারণে ঢাকা কাশিমপুর ও পটুয়াখালী কারাগারে দীর্ঘ সময় কারাবরণ করেছেন। তারপরও তিনি থেমে থাকেননি রাজপথে লড়াই সংগ্রামে।

বর্তমানে সদস্য সচিব পৌর  যুবদল চলমান তার সংগ্রামী জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে।

দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা এবং তৃণমূলকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জসীম উদ্দীনের গ্রহণযোগ্যতা একটি বড় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা হলে পটুয়াখালী জেলা যুবদল আরো গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। আর সেই প্রত্যাশার শীর্ষে রয়েছেন নেতাকর্মীদের ভালোবাসার একটি নাম জসীম উদ্দীন।