যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন : সভাপতি হারুন, সম্পাদক মামুন

জহুরুল ইসলাম
জহুরুল ইসলাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:১৩ পিএম

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কাজিপুর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে ১৮ মে, সোমবার সকাল ১১টায় কাজিপুরের আরচেস অফিস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এবং কাজিপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় বিসিডিএস এর কাজীপুর উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন হোসেন হিটলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জনাব এমডি মহসিন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক কে. এম. লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, আল মাহমুদ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে মোঃ হারুন অর রশিদকে সভাপতি এবং মোঃ মামুন হোসেন হিটলারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত অন্যান্য সদস্য গণ হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি মোঃ আল মামুন সবুজ, টি এম মোজাহার আলী ও মোঃ সেলিম মাহবুব। সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম মোক্তাদির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী শেখ।কোষাধ্যক্ষ মোঃ নুরুজ ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোঃ মুরাদুজ্জামান অনিক। প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক মোঃ বাবুল আক্তার বাবু। দপ্তর সম্পাদক মোঃ মাসুদ আলম, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মোঃ রবিউল আউয়াল, মোঃ শফিউল ইসলাম শাফী, মোঃ আব্দুল লতিফ মুন্টু, মোঃ কামরুজ্জামান ভুট্টো, মোঃ গোলাম রব্বানী, নুর হোসেন টুকু, মোঃ মোকবুল হোসেন, মোঃ শিপন মিয়া, মোঃ মোমিন, মোঃ মারুফ হোসেন, মনোয়ার কাওসার, ফরহাদ হোসেন, সুজন কুমার ও মোঃ শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমানব ব্যক্তিবর্গ