যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ৪ মে ২০২৬, ১২:৫৪ এএম

রাজশাহী মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক মুহূর্ত হলো প্রিয়জন হারানো। শোকের সেই মুহূর্তে অনেক সময় মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় লাশ পরিবহনের আকাশচুম্বী খরচ। এই অমানবিক প্রথা ভেঙে দিয়ে রাজশাহীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি। “লাশ নিয়ে ব্যবসা নয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনি চালু করতে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা।

​এই সেবাটি যেন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সেজন্য ইতোমধ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছেন রফিকুল ইসলাম রবি। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব আলোচনায় অ্যাম্বুলেন্স মালিকরা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত কাঠামোর মধ্যে শোকাহত পরিবারগুলোকে এই ফ্রি সেবা প্রদান করা হবে।

​যুবনেতা রফিকুল ইসলাম রবি তার প্রতিক্রিয়ায় বলেন: ​“প্রিয়জন হারানোর শোকে যখন একটি পরিবার দিশেহারা থাকে, তখন লাশ পরিবহনের জন্য আর্থিক চাপ আসাটা অত্যন্ত অমানবিক। আমি দেখেছি অনেক পরিবার এই খরচ মেটাতে গিয়ে কতটা অসহায় হয়ে পড়ে। এই কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। অন্তত শেষ বিদায়টুকু যেন সম্মানের সঙ্গে এবং বিনা খরচে হয়, সেই লক্ষ্যেই আমার এই পথচলা। এটি কোনো দয়া নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব।”

​তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।

​অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, পেশাগত কারণে তারা প্রতিদিন মানুষের অসহায়ত্ব কাছ থেকে দেখেন। অতিরিক্ত ভাড়ার কারণে পরিবারগুলোর দুর্ভোগ তাদেরও ব্যথিত করে। তাই মানবিক দিক বিবেচনা করে তারা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এই ফ্রি সার্ভিস দিতে সম্মত হয়েছেন। তাদের মতে, রাজশাহীতে লাশ নিয়ে ব্যবসায়িক মানসিকতা বন্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
​
​ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের খবর জানাজানি হওয়ার পর থেকে রাজশাহী নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, মানুষের সেবায় এমন নিঃস্বার্থ উদ্যোগ সমাজের অন্যান্য স্তরেও অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বর্ণ-স্বাক্ষর রাখতে যাচ্ছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। ইতোমধ্যে তিনি মানবিকতা পথশিশু, মসজিদের বিদ্যুৎ বিল, ফ্রী ওয়াইফাই জোনসহ নানাবিধ সামাজিক কাজের মাধ্যমে প্রশংসা কুঁড়িয়েছেন।