যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

সরকারি চাল জব্দের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবরের

রাসেল আহমেদ
রাসেল আহমেদ জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:০০ পিএম

নেত্রকোনার মদনে ৬৬৭ বস্তায় প্রায় ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

গতকাল শুক্রবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন, “অপরাধীর কোনো রাজনৈতিক বা আত্মীয় পরিচয় হয় না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় এনে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না পায়।”

শনিবার (১৬ মে) এমপি বাবরের এপিএস মাহমুদুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত চালের পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

পরদিন শুক্রবার সকালে এ ঘটনায় মদন থানায় মামলা দায়ের করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দুলাল মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ট্রাক চালক শামীম মিয়া, হেলপার শাহীন মিয়া ও স্থানীয় ব্যবসায়ী এনামুল হক আনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার তদন্তে খাদ্য অধিদপ্তর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।