বগুড়ায় রাঙ্গা মিটু এন্টারপ্রাইজ মোটরসাইকেল শো রুমের উদ্বোধন

বগুড়ায় রাঙ্গা মিটু এন্টারপ্রাইজ রিকন্ডিশন্ড মোটরসাইকেল শো রুমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে মাটিডালী বাজারে উক্ত শো রুমের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি হিরা জুয়েলার্স ও করতোয়া ফিলিং স্টেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান হিরা।
বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক আবু জাহিদ নাহিদ, মাসুম, মাটিডালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল।
আরোও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিঠু, সমাজসেবক রানা, তাজু, শাহিন, সাকিব, শাকিল, নাহিদ, সাঈদ, রিংকু, নিশাদসহ অত্র প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী খালেদ ইসলাম রাঙ্গা ও ইয়াকুব ইসলাম মিটু।
উক্ত শো রুমের সকল প্রকার মোটরসাইকেল ক্রয়, বিক্রয় ও এক্সচেঞ্জ করা হয়।
