যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রির লক্ষ্যে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, কাজীপুর : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন করার অভিযোগে কাজিপুরে জব্দ করা ৫০ বস্তা (২৫০০ কেজি) গ্রানুলার ইউরিয়া সার উন্মুক্ত নিলামের মাধ্যমে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করার ব্যবস্থা করেছে।

তারই লক্ষ্যে ২৫ বুধবার নভেম্বর বিকেলে কাজিপুর থানা চত্বরে এ লক্ষ্যে উন্মুক্ত নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিলাম কার্যক্রমে অংশ নেয় দশজন ব্যবসায়ী। তার মধ্যে উন্মুক্ত ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা ব্যবসায়ী মোঃ হাসান আলী (কাজিপুর পৌরসভা)কে দেওয়া হয়।

উক্ত ৫০ বস্তা সারের দাম যার নিলাম মূল্য ৭৩,৮০০ (তেহাত্তর হাজার আটশত) টাকা নির্ধারণ করা হয়। এ সময় জব্দকৃত সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

নিলাম কার্যক্রম পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ যে, অবৈধভাবে পরিবহন করার সময় গত ০৭/১১/২০২৬ উপজেলার নাটুয়াপাড়া থেকে বিশেষ ক্ষমতা আইন ধারা ২৫-১৯৭৪ এর মুলে উক্ত ইউরিয়া সার জব্দ করে।