যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

গলাচিপায় ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা পরিচালিত এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা সদরে ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা পরিচালিত একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্র্যাক ব্যাংক পটুয়াখালী শাখার অধীনে সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের কার্যক্রম শুরু হয়।

নারী উদ্যোক্তা রিচার্ডের সহধর্মিনী এই আউটলেটটি পরিচালনা করবেন।

​গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের বরিশাল রিজিওনাল হেড মো. নাজমুল হক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পটুয়াখালী ব্রাঞ্চ ম্যানেজার মো. মামুন হাওলাদার, পটুয়াখালী টেরিটোরি ম্যানেজার মো. আব্দুল জব্বার, পটুয়াখালী এজেন্ট ব্যাংকিং টিম লিড মো. আমিনুল হক এবং আমতলী এরিয়া ম্যানেজার মো. নাজমুল হাসান।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক গলাচিপা শাখার ম্যানেজার মো. ইকবাল হোসেন, পূবালী ব্যাংক ম্যানেজার মো. শহীদুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার হাওলাদার, সমাজসেবক মো. মাসুম বিল্লাহ, বিএনপি নেতা খন্দকার মশিউর রহমান শাহিন প্রমুৃখ।

এবং গলাচিপা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেহেদী হাসান সিজার।

​বক্তারা বলেন, নারী উদ্যোক্তার মাধ্যমে পরিচালিত এই এজেন্ট ব্যাংকিং আউটলেটটি গলাচিপার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। এর ফলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হওয়ার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা পৌরসভা ও বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।