সারিয়াকান্দিতে নারচী ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে নারচী ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
মাহফিলে প্রধান তাফসীরকার হিসেবে কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন প্রধান বক্তা (সুলতানুল ওয়ায়েজীন) ঢাকা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান মেহমান হিসবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন ও মুহাদ্দিস বগুড়া জামিল মাদ্রাসা মুঈনে মুহতামিম হযরত মাওলানা মুফতী আতাউল্লাহ নিজামী হাফি।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এহ্সান এয়ার ট্রাভেলস্ হজ্ব ব্যবস্থাপক সভাপতি মাওলানা শফিকুল রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারচী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুশফিকুর রহমান মদন।
সার্বিক ব্যবস্থাপনা ও আমন্ত্রণে ছিলেন নারচী ইত্তেহাদুল ওলামা পরিষদের সর্বস্তরের সদস্যবৃন্দ। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
