যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

পরিবহন খাতের অনিয়ম তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রত্যয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের (টিআরইউবি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০ নম্বরের শাহ আলী প্লাজায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।

সংগঠনের সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্টুর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর আমন্ত্রিত অতিথি ও সংগঠনের উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, দেশের সড়ক, রেল, নৌ ও আকাশপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, যাত্রী অধিকার সংরক্ষণ এবং পরিবহন খাতের নানা অসংগতি তুলে ধরতে টিআরইউবিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে এ খাতে দায়িত্বশীল সাংবাদিকতা ও গবেষণামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সহসভাপতি শাহীন আব্দুল বারী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আরিফ এবং দৈনিক প্রবাসী কণ্ঠের সম্পাদক মনির হোসেন।

সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান মিয়া, মো. রফিকুল ইসলাম (রঞ্জু) এবং বাংলাদেশ সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও সংগঠক ইউনুস উদ্দিন আহমেদ।

টিআরইউবি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক ওমর ফারুক নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল ইসলাম আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সোহেল রানা এবং নির্বাহী সদস্য মির্জা আমিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে সদস্য নুরুল হুদা, দোস্ত মোহাম্মদ, মো. আব্দুল্লাহ আল মোত্তালিব, রিফাতুল ইসলাম রাব্বিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি আজিজুল হাকিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে অতিথি ও সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।