নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সর্বশেষ ২০২০ সালে জুয়েল রানাকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
একই সালে রাকিবুল হাসান পলিনকে সভাপতি ও নুরনবীকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ছাত্রদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে।
