বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার গ্রেপ্তার

নাটোরের লালপুর গ্রীণভ্যালী পার্কে বেড়াতে যাওয়া দুইজন বিদেশি নাগরিককে উত্ত্যক্ত করা মামলায় একজন টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ মে) বিকালে তাকে কোর্টে চালান দেওয়া হয়।
ওই দুই বিদেশি নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্মরত।
গ্রেপ্তার ওই টিকটকারের নাম আমিনুল ইসলাম (২৯)। তিনি রাজশাহী মোহনপুর থানার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ মে লালপুর গ্রীন ভ্যালি পার্কে টিকটক বন্ধু মিলন মেলায় অংশ নেয় শতাধিক টিকটকার।
দুপুরে ওই পার্কে যান রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুইজন বিদেশি নাগরিক। এক পর্যায়ে ওই বিদেশি নাগরিকদের পথরোধ করে বিভিন্ন অশ্লীল ভাষা ব্যবহার এবং ভিডিও ধারণ করে কয়েকজন টিকটকার। পরের দিন একটি আইডি থেকে ওই ভিডিওটি শেয়ার দিলে সমালোচনা শুরু হয়।
ওই ঘটনায় পার্কের ম্যানেজার এসএম ওয়াজেদুর রহমান বাদী হয়ে অভিযোগ দিলে মাঠে নামে পুলিশ। রবিবার ভোরে ওই আসামিকে গ্রেপ্তার করা বিকালে কোর্টে চালান দেওয়া হয়
ওসি শফিকুল ইসলাম আরোও জানান, ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
