যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

​রাসিক নির্বাচন : সংরক্ষিত নারী ওয়ার্ডে এনসিপির প্রার্থী সৈয়দা জাহানারা রুবি

নিহাল খান : প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে নগরের সংরক্ষিত ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে সৈয়দা জাহানারা রুবিকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলার মোড়ে সাধারণ নাগরিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থী মোবাশ্বের আলী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও নাগরিকদের প্রত্যাশা চিহ্নিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, মহানগর এনসিপির সদস্যসচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান, জাতীয় যুব শক্তির সহসাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হযরত আনাস এবং রাজপাড়া থানা এনসিপির আহ্বায়ক বিলকিস আক্তার।

এ ছাড়া মহানগর এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তাহাজ্জুদ হোসেন, রাজপাড়া থানা এনসিপির সদস্যসচিব আরিফুল ইসলাম, জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন, মহানগর যুব শক্তির মুখ্য সংগঠক শুয়াইব আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।