যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নন্নী এতিমখানার বেহাল রাস্তার কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ • চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত • বাগমারায় পুকুর খননের অবাধ রাজত্ব, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষিজমি! • সারিয়াকান্দিতে যুব বিভাগের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত • সারিয়াকান্দি পৌর যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম কোমল • রাঙ্গাবালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জরুরি চিকিৎসা না পাওয়ার অভিযোগ • নলডাঙ্গায় আইনগত সহায়তা কমিটির সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা • রাজবাড়ীতে সাংবাদিক রবিনের বাড়িতে হামলা, লুটপাটের ঘটনা; বিএমএসএফের উদ্বেগ
লিঙ্ক কপি হয়েছে!

চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত

চৌহালী উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা জুয়েল রানা।

উপজেলা চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা জানান দিতে এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করতে ১৪ নভেম্বর (শনিবার) স্হানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে পথসভা করেন।

পায়ে হেটে উপজেলার ঘোড়জান, মুরাদপুর, করিতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় সর্বস্তরের মানুষের দোয়া সমর্থন করেন।

এসময় ইউপি সদস্য মানিক, নাজিমুদ্দিন নান্নুসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।